1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

রামোসের জোড়া গোলে স্পেনের বড় জয়

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : উয়েফা ন্যাশন্স লিগের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে অন্তিম মুহূর্তের গোলে ড্র করেছিল স্পেন। তবে ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে জিততে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। এবার বড় জয়ই তুলে নিয়েছে তারা। অধিনায়ক সার্জিও রামোসের জোড়া গোলে ইউক্রেনকে হারিয়েছে ৪-০ ব্যবধানে।

এই ম্যাচে স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন আনসু ফাতি। মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলের হয়ে গোল করেছেন তিনি।

ইউক্রেনের বিপক্ষে রোববার রাতে ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় স্পেন। এ সময় পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে রামোস গোল করে এগিয়ে নেন দলকে। ২৯ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। আর ৩২ মিনিটে ফাতি তার রেকর্ড গড়া গোলটি করেন। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।

বিরতির পর অবশ্য নিজেদের রক্ষণভাগ কিছুটা গুছিয়ে নেয় ইউক্রেন। তাতে দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোল পায় স্পেন। ম্যাচের ৮৩ মিনিট ফেরান তোরেস দারুণ এক ভলিতে গোল করেন। তাতে স্পেনের জয় নিশ্চিত হয় ৪-০ ব্যবধানে। এটি ছিল স্পেনের হয়ে তোরেসের প্রথম আন্তর্জাতিক গোল।

এই জয়ে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ-এ এর গ্রুপ-৪ এর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে স্পেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com