1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

পাহাড়ি ফুল দাঁতরাঙার গুণাবলী

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : দাঁতরাঙা ফুলের রঙ বেগুনি। কোনো গন্ধ নেই। পাতা দেখতে অনেকটা তেজপাতার মতো। গ্রামাঞ্চলে লুটকি বা ফুটকি হিসেবে পরিচিত এই গাছ। দাঁতরাঙার ছোট ছোট ফল হয়। এই ফল পাকলে আপনা আপনি ফেঁটে যায়। যা পাখি আর প্রজাপতির খাবার। ফল মুখে নিলে বা খেলে দাঁতের বর্ণ লাল হয়ে যায়। এ কারণেই গাছটির নাম হয়েছে দাঁতরাঙা।

উইকিপিডিয়ার তথ্যমতে, দাঁতরাঙা গাছের ওষুধি গুণ রযেছে। জোঁকের কামড় থেকে রক্ত বন্ধ করতে এ গাছের নির্যাস ব্যবহার হয়।

এছাড়া এটি কৌষ্ঠ্যকাঠিন্য রোগে ব্যবহৃত হয়। দাঁতরাঙার পাতার নির্যাস মানবদেহের ক্যান্সার, হৃদরোগ রোধে সহায়ক। তাছাড়া এর পাতার রস আমাশয়, পেটব্যথা, বাত ও বাতজ্বর দূর করতে পারে। আলসার, উচ্চ রক্তচাপ, দাঁত ব্যথা, চর্মরোগ ও ডায়রিয়া চিকিৎসায়ও দাঁতরাঙার ব্যবহার দেখা যায়।

কথিত আছে, যেখানে দাঁতরাঙা জন্মে সে এলাকা চা বাগান তৈরির উপযোগী। সে কারণে টি ইন্ডিকেটর বা চা নির্দেশক শ্রেণির উদ্ভিদ হিসেবে একে ধরে নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com