1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

হবিগঞ্জে ট্রাক-জিপের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, ঢাকা থেকে সিলেটগামী পাজেরো জিপের সঙ্গে বিপরীতদিক থেকে আসা ট্রাকের সংষর্ঘ হয়। এতে জিপে থাকা চারজনের দুইজন ঘটনাস্থলে মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়। নিহতদের একজন নারী ও তিনজন পুরুষ।

তাদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, উপজেলার করিমপুর গ্রামের আরিফুল ইসলাম এবং ঢাকার তালতলা এলাকার সুমন মিয়ার মেয়ে আঁখি আক্তার (২২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com