1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

ইতিহাস গড়ে ত্রিনবাগো চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২০ আসরের শিরোপা জিতে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে সেন্ট লুসিয়া জৌকসকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গড়ে এক নতুন ইতিহাস। সিপিএলের ইতিহাসে এই প্রথম কোনো দল ১২ ম্যাচের একটিও না হেরে চ্যাম্পিয়ন হলো। এটা তাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ শিরোপা।

ফাইনালে সেন্ট লুসিয়া আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায়। কিরেন পোলার্ড ৪ ওভারে ৩০ রান দিয়ে চারটি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আলী খান ও ফাওয়াদ আহমেদ।

ব্যাট হাতে লুসিয়ার কেউ-ই খুব একটা সুবিধা করতে পারেননি। মিডল ও টেল এন্ডাররা ছিল আসা-যাওয়ার মিছিলে। একমাত্র আন্দ্রে ফ্লেচার ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন। মার্ক দেয়াল করেন ২৯ রান। নাজিবুল্লাহ জাদরান ২৪ ও রোস্টন চেজ করেন ২২ রান।

জবাবে শুরুটা ভালো হয়নি ত্রিনবাগোরও। ১২ রানে প্রথম ও ১৯ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। ফিরে যান শন ওয়েবস্টার (৫) ওটিম সেইফার্ট (৪)। সেখান থেকে দলের হাল ধরেন লেন্ডাল সিমন্স ও ড্যারেন ব্রাভো। তারা দুজন ১৩৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সিমন্স ৪৯ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৪৭ বল খেলে ২ চার ও ৬ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন ব্রাভো। তাতে ৮ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় ত্রিনবাগো।

ম্যাচসেরা নির্বাচিত হন সিমন্স। আর সিরিজ সেরা হন কিরেন পোলার্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com