1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

ওয়াহিদা খানমের হাত-পা এখনো অবশ

  • আপডেট টাইম :: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা: দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের হাত-পা এখনো অবশ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইউএনওর চিকিৎসায় গঠিত মেডিক‌্যাল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন এ তথ‌্য জানান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, ‘এখনো দিনে ৩ থেকে ৪ বার তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। তিনি এখন অনেক ভালো আছেন। হাতে পায়ে উন্নতি হওয়াটা বাকি আছে। এটা ছাড়া তেমন জটিলতা নেই। ওয়াহিদা খানম মোটামুটি শঙ্কামুক্ত।’

তিনি জানান, এখনো ওয়াহিদা খানমের এক পাশ অবশ হয়ে আছে। তাই আরও কিছু দিন হাসপাতালে রাখতে হতে পারে।

গত ২ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে তারা গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে এয়ার অ‌্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় ওয়াহিদা খানমকে। তার বাবাকে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com