1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক এমপি বদির বিচার শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন দুদকের দায়ের করা মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেন। এই সময় আদালতে উপস্থিত ছিলেন আবদুর রহমান বদি।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ দুদক আইনের ২৬/২ ও ২৭/১ ধারা অনুযায়ী আব্দুর রহমান বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা দায়ের করেন। মামলায় ৪৩ লাখ ৪৩ হাজার ৪৪৯ টাকা ৫৩ পয়সা সম্পদের তথ্য গোপন ও ৬৫ লাখ ৭০ হাজার ৪১৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আদালত রোববার মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য্য করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com