1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

ওয়াহিদা খানমের অবস্থার আরো উন্নতি

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা: দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি আছেন।

ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিক‌্যাল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, ‘তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডা. মোহাম্মদ জাহেদ হোসেন এ তথ‌্য জানান।

তিনি জানান, ইউএনও ওয়াহিদা তরল খাবার খাচ্ছেন। তার জ্ঞানের মাত্রা সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে তারা গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে এয়ার অ‌্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় ওয়াহিদা খানমকে। তার বাবাকে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন‌্য তাকেও ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় নিউরো সায়েন্স হাসপাতালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com