1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

দুদকের মামলায় গ্রেপ্তার ওসি প্রদীপ

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রাম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তাকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতের পিপি অ‌্যাডভোকেট মেজবা উদ্দীন চৌধুরী জানিয়েছেন, আদালত ওসি প্রদীপকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার পক্ষে এ মামলায় জামিনের আবেদন করা হয়েছিল। আদালত জামিন আবেদনের শুনানির জন‌্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

এই মামলার অপর আসামি ওসি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন। চুমকি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সে ব্যাপারে দুদকের পক্ষ থেকে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট সানোয়ার আহমেদ লাভলু জানান, প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা দায়ে করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।

গত ২ সেপ্টেম্বর এই মামলায় আসামি প্রদীপকে শ্যোন অ্যারেস্ট দেখান আদালত। একইসঙ্গে ১৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান।

মামলার বাদী দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, ২০১৮ সালে প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। ২০১৯ সালের ৯ এপ্রিল তাদের সম্পদের হিসাব জমা দিতে বলা হলেও চুমকি তা জমা দেন ২০১৯ সালের ১২ মে। জমা দেওয়া হিসাবে তথ‌্যের গড় মিল থাকায় এবং প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com