1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

বার্সার জয়ে মেসির জোড়া গোল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : কে বলবে যে কদিন আগে বার্সেলোনা ও লিওনেল মেসির ছাড়াছাড়ির নাটক হয়েছিল? প্রাক মৌসুমের ম্যাচেই চেনা রূপে ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বুধবার (১৬ সেপ্টেম্বর) রোনাল্ড কোম্যানের অধীনে বার্সার দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেছেন, জিরোনার বিপক্ষে তার দল জিতেছে ৩-১ গোলে।

প্রথম গোল করেন ফিলিপ্পে কৌতিনিয়ো। বায়ার্ন মিউনিখ থেকে এই মৌসুমে ন্যু ক্যাম্পে ফেরা ব্রাজিলিয়ান তারকার লক্ষ্যে নেওয়া প্রথম শট ক্রসবারে আঘাত করে। পরে মাঝমাঠ থেকে মেসির বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে নতুন চুক্তি ফ্রান্সিসকো ট্রিনকাওর পাস থেকে গোলমুখ খোলেন কৌতিনিয়ো।

মেসি দলের স্কোর ২-০ করেন প্রথমার্ধের শেষ দিকে। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্টে শট নিয়ে জালে বল ঢোকান আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত মাসে ক্লাব ছাড়ার হুমকি দেওয়ার পর এটি তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধ শুরু হতে সামু সাইজ জিরোনার ব্যবধান কমান। ম্যাচে তারা ফেরার যে ইঙ্গিত দিয়েছিল, তা শেষ করে দেন মেসি। ৫০তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে আরেকটি দুর্দান্ত গোল করেন এলএমটেন।

গত শনিবার জিমন্যাস্টিকের বিপক্ষে খেলা লাইনআপে চারটি পরিবর্তন নিয়ে জিরোনার বিপক্ষে দল সাজান কোম্যান। ম্যাচেও নয়বার খেলোয়াড় অদলবদল করেন, কেবল ডিফেন্ডার রোনাল্ড আরাউজো ও গোলকিপার নেতো পুরো ম্যাচ খেলেন।

আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) এবারের লা লিগায় উন্নীত দল এলচের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ খেলবে বার্সেলোনা। পরের রোববার (২৭ সেপ্টেম্বর) ভিয়ারিয়ালের বিপক্ষে শুরু হবে তাদের লা লিগার লড়াই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com