1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

নিষিদ্ধ কলকাতা নাইট রাইডার্সের অফস্পিনার

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার জাতীয় দলে এখনও অভিষেক হয়নি। তবে অফস্পিন বোলিংয়ের সঙ্গে হার্ডহিটিং ব্যাটিংটা ভালোই জানেন। ক্রিস গ্রিনকে এবার আইপিএলের প্লেয়ার্স ড্রাফটে ২০ লাখ রুপি ভিত্তিমূল্যতেই কিনে নেয়ার সুযোগ মিস করেনি কলকাতা নাইট রাইডার্স।

তবে গ্রিনকে শিবিরে ভিড়িয়ে যে চমক দেখাতে চেয়েছিল কলকাতা, সেটি বড় এক ধাক্কা খেল এবার। এই অফস্পিনারকে যে ৯০ দিনের জন্য (৩ মাস) নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশে গত সপ্তাহে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হওয়ার পর রোববার পরীক্ষা দেন গ্রিন। সেখানেই অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে ২৬ বছর বয়সী এই অফস্পিনারের।

গ্রিন অবশ্য চাইলে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। তবে শুধু ব্যাটসম্যান হিসেবে সিডনি থান্ডার তাকে খেলাবে বলে মনে হয় না। সেক্ষেত্রে বিগব্যাশের চলতি আসরটা বলতে গেলে শেষ এই স্পিনারের।

তবে আইপিএলে আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স চাইলে খেলাতে পারবে এই অফস্পিনারকে। কেননা তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, এর আওতায় আইপিএল পড়ে না। যদিও আইপিএলে খেলতে গেলেও আম্পাযারদের কড়া নজরের মধ্যেই থাকবেন এই অলরাউন্ডার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com