1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সুপার ওভার থ্রিলারে জিতলো দিল্লি

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ত্রয়োদশ আসরের দ্বিতীয় দিনই দর্শকরা সুপার ওভার উপভোগ করলো। কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি গড়িয়েছিল সুপার ওভারে। যদিও সুপার ওভারটা পানসে করে দিয়েছেন দিল্লির বোলার কাগিসু রাবাদা। সেখানে অনায়াস জয় পেয়েছে তারা।

দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রান তোলে। জবাবে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ৮ উইকেট হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবও ১৫৮ রান করে।

এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাঞ্জাব আগে ব্যাট করতে নেমে ৩ বলে ২ রান করে অলআউট হয়। জবাবে ৩ বলে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় দিল্লি।

তার আগে হারতে বসা ম্যাচটিকে সুপার ওভার পর্যন্ত টেনে নেন মায়াঙ্ক আগাওয়াল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাঞ্জাবের হয়ে স্রোতের বিপরীতে দাঁড়ান আগারওয়াল। ৬০ বল খেলে ৭টি চার ও ৪ ছক্কায় করেন ৮৯ রান। তার ব্যাটে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল পাঞ্জাব। শেষ ওভারের তৃতীয় বলে চার মেরে ম্যাচ টাই করেন আগারওয়াল। চতুর্থ বলে কোনো রান নেননি। মার্কাস স্টয়েনিসের পঞ্চম বলে আউট হয়ে যান তিনি। পরের বলে ক্রিস জর্ডান আউট হলে ৮ উইকেটে ১৫৭ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। আর ম্যাচ  গড়ায় সুপার ওভারে।

তার আগে দিল্লিও ভালো ব্যাট করতে পারেনি। মিডল অর্ডারে তিনজন কেবল রান করেন। তার মধ্যে স্টয়েনিস ২১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৩ করেন। ৩৯ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। আর ৩১ রান আসে রিশাব পন্তর ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে পাঞ্জাবের মোহাম্মদ সামি ৩টি ও শ্যানন কটরেল ২টি উইকেট নেন। আর দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন কাগিসু রাবাদা, রবীচন্দ্রন অশ্বিন ও মার্কাস স্টয়েনিস। ম্যাচসেরাও হয়েছেন স্টয়েনিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com