1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল

অপ্রয়োজনীয় সড়ক না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সড়ক তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের বেশি রাস্তা তৈরি করা যাবে না। এই ধরনের রাস্তা তৈরির মানসিকতা ত‌্যাগ করতে হবে।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয়  অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘কৃষিজমি রক্ষায় নতুন রাস্তার চেয়ে বিদ্যমান রাস্তা সংস্কারে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। সড়ক তৈরিতে কম জমি অধিগ্রহণের দিকে নজর দিতে বলেছেন তিনি। ’

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ইলিশের উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে খাঁচায় অন্যান্য মাছচাষের জন্য প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন’ প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।

এম এ মান্নান বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি রয়েছে, প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল করা।  সেজন্য ৪০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।’ যারা বিদেশ থেকে ফেরত আসছেন, তাদেরও প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com