1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

ওপেনিং জুটিতে ‘চমক’ নিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্স

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : সুনিল নারিনকে ওপেনিংয়ে পাঠানো এখন আর বড় কোনো চমক নয়। গত কয়েক বছর ধরেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ক্যারিবীয়ান এই অলরাউন্ডারকে দিয়ে ওপেন করাচ্ছে।

তবে আইপিএলের এবারের আসরে ওপেনিংয়ে আরেক চমক নিয়ে হাজির হচ্ছে কেকেআর। নারিনের সঙ্গে ইনিংস ওপেনে দেখা যাবে ভারতের উদীয়মান ব্যাটসম্যান শুভমান গিলকে।

আবুধাবিতে এই ম্যাচে ফেবারিট বলা যায় রোহিত শর্মার মুম্বাইকেই। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে। মুম্বাই জিতেছে ১৯ বার। কেকেআরের জয় ৬টি।

মুম্বাইয়ে এবার লাসিথ মালিঙ্গা না থাকলেও শুরুতেই জাসপ্রিত বুমরাহর ইয়র্কার আর ট্রেন্ট বোল্টের সুইং সামলাতে হবে কেকেআরের দুই ওপেনারকে। সেজন্যই চমক জাগানো এক পরিকল্পনা দলটির।

পাওয়ার প্লে-তে সুনিল নারিন বেশ সফল। এবার তার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন শুভমান গিল। এর আগে বরবারই তিনি খেলেছেন নিচের দিকে। কিন্তু গেম প্ল্যান এবার বদলে ফেলছে কেকেআর।

প্রথম ম্যাচে দেখা গেছে আবুধাবির পিচে স্পিনাররা বেশ সাহায্য পেয়েছেন। চেন্নাই সুপার কিংসের পিযুষ চাওলা ও রবীন্দ্র জাজেজা মাঝের ওভারগুলোয় দারুণ বল করেন। সেই দিকটি মাথায় রেখে কেকেআরও আজ দুই স্পিনার খেলাতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com