1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি এক পাম্পের জ্বালানি অন্য পাম্পে বিক্রি, লরির ম্যানেজারকে জরিমানা ফ্যাসিস্ট আমলে দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে বললেন মন্ত্রী শেরপুর পৌরসভায় টিএলসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে জাতীয় পার্টির নেতার ইন্তেকাল নকলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির উদ্বোধন

প্রাথমিক স্কুল খোলার বিষয়ে প্রস্তুতির নির্দেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে পূর্ব প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়।

তবে বিদ্যালয়গুলো কবে খুলবে তা এখনো ঠিক হয়নি। প্রস্তুতি সংক্রান্ত এই পরিপত্রে বলা হয়েছে, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে যথা শিগগির বিদ্যালয় পুনরায় চালু করা অতীব জরুরি।

একই সঙ্গে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) তহবিলের টাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কেনাকাটাসহ প্রস্তুতি নিতেও এতে বলা হয়েছে।

পরিপত্রে যেসব প্রস্তুতি নিতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে- শ্রেণিকক্ষসহ বিদ্যালয়ের পুরো আঙিনা ও সব আসবাবপত্র সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুমুক্ত করা। শরীরের তাপমাত্রা পরিমাপক যন্ত্র ‘ইনফ্রারেড থার্মোমিটার’, সাবান, ব্লিচিং পাউডার, মগ, জগ ও বালতি ইত্যাদি কেনা, ওয়াশ ব্লক ও টয়লেট সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অস্থায়ীভাবে হাত ধোয়ার স্থান নির্ধারণ করে হাত ধোয়ার পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, প্রয়োজন হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য শ্রমিক নেওয়া এবং কোভিড-১৯ মেয়াদকালে ইন্টারনেট ডেটা কেনা।

পরিপত্রে আরও বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকার আলোকে নিজ নিজ বিদ্যালয় স্থানীয়ভাবে পরিকল্পনা করে তা যথাযথভাবে বাস্তবায়ন করবে। এর আগে গত ৩ সেপ্টেম্বর বিদ্যালয় পুনরায় চালুর প্রস্তুতি বিষয়ক নির্দেশিকা জারি করা হয়েছিল।

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com