1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

বার্সেলোনা ছাড়লেন সুয়ারেজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : অবশেষে বার্সেলোনার সঙ্গে তার ছয় বছরের সম্পর্ক ছিন্ন হলো। ১০ মিলিয়ন ডলারে লুইস সুয়ারেজ যোগ দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুয়ারেজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় মাদ্রিদের ক্লাবটি।

যদিও বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো এক বছর রয়েছে। তবে কাতালানদের নতুন কোচ রোনাল্ড কোম্যান যোগ দেওয়ার পর সাফ জানিয়ে দিয়েছেন যে লুইস সুয়ারেজকে তার দরকার নেই। সে কারণে তার বার্সা ছাড়তে হলো। ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে আজই তিনি বিদায় নিবেন।

যদিও ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব জুভেন্টাস খুব করে তাকে নিতে চাচ্ছিলো। কিন্তু সুয়ারেজ চেয়েছেন স্পেনেই থেকে যেতে। সে কারণে অ্যাটলেটিকোতে যোগ দেওয়া।

২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর উরুগুইয়ান এই স্ট্রাইকার ১৩টি ট্রফি জিতেছেন। তার মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ১টি, স্প্যানিশ লা লিগার ৪টি, কোপা ডেল রের ৪টি, স্প্যানিশ সুপার কাপের ২টি, ইউরোপিয়ান সুপার কাপ ১টি ও ক্লাব ওয়ার্ল্ড কাপ ১টি।

বার্সেলোনার জার্সি গায়ে ২৮৩ ম্যাচ খেলে সুয়ারেজ গোল করেছেন ১৯৮টি। যা তাকে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে অসীন করেছে। তার সামনে ছিলেন কেবল সিজার রদ্রিগেজ (২৩২) ও লিওনেল মেসি (৬৩৪)।

১৯৮ গোল করার পাশাপাশি ৯৮টি অ্যাসিস্টও করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com