1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

শীতে গরম পানি দিয়ে গোসল করলে কী হয়?

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

লাইফ স্টাইল ডেস্ক : শীতের কনকনে হাওয়ায় কাবু হয়ে পড়েন বেশিরভাগ মানুষ। পারতপক্ষে গোসলের দ্বারস্থ হতে চান না। তবুও পরিচ্ছন্নতার জন্য গোসল তো করতেই হয়। আর তখন উষ্ণতার জন্য বেছে নেন গরম পানি। অনেকে মনে করেন, এতে বুঝি শরীরের বেশ উপকারই হলো। কিন্তু এতে উপকার নয়, বরং ক্ষতিই হয় বেশি।

Bath-1

বাইরে প্রচণ্ড ঠান্ড আর আপনি গরম পানি দিয়ে আরামে গোসল সারছেন? কিন্তু এতে যে হঠাৎ করে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়, তা কি জানেন? শুধু তাই নয়, এতে হার্ট অ্যাটাকের সম্ভবনাও বাড়ে। তাই যাদের হার্টের সমস্যা রয়েছে তারা গোসল গরম পানি এড়িয়ে চলবেন।

Bath-2

পুরুষের জন্য গরম পানিতে দীর্ঘ সময় গোসল করা ক্ষতিকর। কারণ এতে সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এমন অভ্যাসের কারণে ফার্টিলিটি কমে যায়। তাই পুরুষের উচিত ঠান্ডা পানি দিয়ে গোসল করা। এতে স্পার্ম কাউন্ট বৃদ্ধি পায়।

শীতের সময়ে ত্বক আর্দ্র রাখা সবচেয়ে জরুরি। কিন্তু গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের আর্দ্রতা দ্রুত হারায়। ত্বক রুক্ষ হয়ে ওঠে। তাই ত্বকের সুস্থতা ধরে রাখতে গরম পানিতে গোসল করা বন্ধ করুন।

গরম পানিতে গোসলের সময় আমাদের রক্তচাপে পরিবর্তন হতে শুরু করে। ফলে এই সময় সারা শরীরে রক্তের সরবরাহ ঠিক রাখার পাশাপাশি রক্তচাপ স্বাভাবিক রাখতে হার্টকে বেশি বেশি করে কাজ করতে হয়। ফলে যাদের হার্টের রোগ রয়েছে তাদের জন্য ঝুঁকি বাড়ে।

গরম পানি শরীরে পরা মাত্র রক্তচাপে হেরফের হতে শুরু করে। ফলে শরীরের কর্মক্ষমতা কমে গিয়ে মাথা ঘোরা, গা গোলানোর মতো লক্ষণ দেখা দিতে থাকে।

Bath-4

তাই শীতের ভয়ে গরম পানি দিয়ে গোসল করবেন না। বরং ভয়কে জয় করে ঠান্ডা পানিতে গোসলের অভ্যাস করুন। তাতে আপনি যেমন দিনভর সতেজ থাকবেন, তেমনই মিলবে নানা উপকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com