1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নালিতাবাড়ীতে ফুটবল প্রতিযোগিতা মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

সঙ্গী হিসেবে ভুল মানুষকে পছন্দ করেছেন কি না বুঝবেন যেভাবে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

লাইফস্টাইল ডেস্ক : মানুষ সামাজিক জীব। আর এ কারণে কেউই একা বাঁচতে পারে না। সবার জীবনেই সঙ্গীর প্রয়োজন হয়। আর আবেগের বশে অনেকেই সৌন্দর্য বিবেচনা করেই সঙ্গী বা জীবনসঙ্গী বেছে নেন। যা একেবারেই ভুল সিদ্ধান্ত। সব সময় সৌন্দর্য নয় বরং জীবনসঙ্গী বেছে নিতে তার গুণও দেখা জরুরি।

না হলে সারাজীবন আপনি হয়তো আফসোসই করতে থাকবেন। আর মনের মতো মানুষ না পেলে সংসার জীবনে দেখা দিতে পারে বড় ধরনের সমস্যা। তাই সম্পর্কে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হয়।

অনেকেই সম্পর্কে জড়ানোর পর এমনকি বিয়ের পর সংসার জীবনে গিয়ে টের পান যে তিনি ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। এমনকি এই পরিস্থিতিতে সম্পর্ক থেকে বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো উপায়ও থাকে না।

তাই কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর পর কয়েকটি বিষয়ে খেয়াল রাখুন। কয়েকটি লক্ষণ দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সে কি সত্যিই আপনার কদর করে নাকি সবটাই নাটক। ভুল মানুষকে সঙ্গী করেছেন কি না বুঝে নিন ৪ লক্ষণেই-

অসম্মান করা

সম্পর্কে একে অন্যকে সম্মান করা জরুরি। পরস্পরের প্রতি সম্মান না থাকলে দেখা দিতে পারে সমস্যা। আপনার সঙ্গী যদি কথায় কথায় আপনাকে হেয় করে তাহলে অবশ্যই সতর্ক থাকুন। কারণ সম্পর্কের প্রথমদিকেই এ অবস্থা হলে ভবিষ্যতে সে আপনাকে পাত্তাই দেবে না।

যত্নশীল না হওয়া

সবাই চায় সঙ্গী যেন তার প্রতি যত্নবান হয়। সঙ্গী ভালোবাসবে ও খেয়াল রাখবে এটুকু চাওয়া নিয়েই অনেকে সম্পর্কে জড়ান। তবে এ স্বপ্ন অনেকেরই পূরণ হয় না। তাই যদি দেখেন সঙ্গী আপনার প্রতি যত্নবান নন, তাহলে অবশ্যই সতর্ক হন।

অত্যধিক রাগ

দাম্পত্য জীবনে ঝগড়া কিংবা মনোমালিন্য হওয়া স্বাভাবিক। আর এ কারণে রাগ অভিমানও চলে। তবে সেই রাগের বহিঃপ্রকাশ যদি খুব খারাপ হয় তাহলে সতর্ক থাকুন। কথায় কথায় সঙ্গী রাগ করছেন আর আপনি তা ভাঙাচ্ছেন, এভাবে চললে ভবিষ্যত খারাপ হতে পারে।

মতের গুরুত্ব না দেওয়া

অনেকেই আছেন যারা সঙ্গীর উপর সব সময় নিজের মত চাপিয়ে দেন। আপনার সঙ্গীও যদি এ ধরনের হন, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। এসব লক্ষণ দেখলে প্রথমেই সঙ্গীর সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলুন। এরপরও যদি সমস্যা না মেটে তাহলে নিজের মতো করে সিদ্ধান্ত নিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com