1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

‘নতুন মেসি’র রিলিজ ক্লজ ৪ হাজার কোটি টাকা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : তাকে বলা হয় বার্সেলোনার ‘নতুন মেসি’। লিওনেল মেসির মতোই খুব কম বয়সে বার্সায় চলে এসেছেন আনসু ফাতি। প্রতিভার জানান দিয়েই নামের সঙ্গে লাগিয়ে নিয়েছেন ‘নতুন মেসি’র ট্যাগ।

এমনি এমনি তো আর এত বড় নাম কাঁধে বসেনি! গত মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর একের পর এক রেকর্ডের পাতা উলটে চলেছেন আনসু ফাতি। হয়েছেন বার্সার ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা, চ্যাম্পিয়ন্স লিগেরও। লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে এক ম্যাচে জোড়া গোলের কীর্তিও ফাতির। এরপর স্পেন জাতীয় দলে অভিষিক্ত হয়েও সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে গড়েছেন ইতিহাস।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আট গোল করেও ‘বি’ টিম থেকে মূল দলের চুক্তিতে আসতে পারেননি ফাতি। এবার প্রথম দলে আসার পরই রিলিজ ক্লজ এক লাফে গিয়ে উঠলো ৪০০ মিলিয়ন ইউরোতে (প্রায় ৪ হাজার কোটি টাকা)।

আর্তুরো ভিদাল চলতি সপ্তাহে বার্সা ছাড়ার পর ২২ নম্বর জার্সিটা এখন ফাতির গায়েই ওঠার কথা। ন্যু ক্যাম্পে অভিষেকের পর থেকে চিলিয়ান মিডফিল্ডারের খুব কাছাকাছিই ছিলেন ফাতি।

মেসিও তাকে আগলে রেখেছেন ছোট ভাইয়ের মতো। মূল একাদশে নিয়মিত যখন খেলবেন, দারুণ একটা বন্ধন তো তৈরি হবেই। আর নিজেকে মেলে ধরতে পারলে রিলিজ ক্লজের অংকটা হয়তো দেড়-দুই গুণ হতে সময় লাগবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com