1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রাইডু-ব্রাভোকে নিয়ে সুখবর দিলো চেন্নাই

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের ১৩তম আসর শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। পরে আরও দুটি ম্যাচ খেললেও জয় তাদের দিকে ফিরে তাকায়নি। তবে হতাশা ঝেড়ে ফেলার সময় এসেছে। চতুর্থ ম্যাচের একাদশে আম্বাতি রাইডু ও ডোয়াইন ব্রাভোকে পাওয়া যাবে বলে তথ্য দিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সংযুক্ত আরব আমিরাতে পা রাখার পর থেকে নানা সমস্যার মুখে পড়েছে। ইয়েলো আর্মিরা প্রথমেই ধাক্কা খায় ১৩ জন করোনায় আক্রান্ত হওয়ায়। তাদের শোচনীয় অবস্থা আরও বাড়িয়ে তোলে দুই অভিজ্ঞ খেলোয়াড় সুরেশ রায়না ও হরভজন সিং সরে দাঁড়ালে।

এমন পরিস্থিতিতেও তারা মুম্বাইর বিপক্ষে জিতেছে প্রথম ম্যাচ। ৪৮ বলে ৭১ রান করে ম্যাচসেরা হন রাইডু। কিন্তু তার হ্যামস্ট্রিংয়ের চোটে ছন্দপতন হয় দলের পারফরম্যান্সে। রাজস্থান রয়্যালসের কাছে ১৬ ও দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হারে চেন্নাই।

এবার বুঝি সাবেক চ্যাম্পিয়নদের ভালো সময় ফিরে এসেছে। চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন বলেছেন, ‘রাইডু হ্যামস্ট্রিংয়ে চোট থেকে সেরে উঠেছেন এবং পরের ম্যাচে খেলবেন। ট্রেনিংয়ে দৌড়ানো ও স্প্রিন্ট করেছেন এবং নেটে তাকে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে দেখা গেছে।’

ঊরুর চোট থেকে ব্রাভোর সুস্থ হওয়ার খবর দিলেন চেন্নাইয়ের এই কর্মকর্তা, ‘তিনি নেটে ভালোভাবে বল করেছেন। অতীতে আমরা খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়েছি। আবারও তা করে দেখাবো।’ দ্বিতীয় জয়ের লক্ষ্যে চেন্নাই আগামী শুক্রবার দুবাইয়ে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com