1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলকাতার দুর্দান্ত বোলিংয়ে রাজস্থানের পতন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : টানা দুটি জয়ে শীর্ষস্থান দখল করা রাজস্থান রয়্যালসকে তিনে নামালো কলকাতা নাইট রাইডার্স। বোলারদের নৈপুণ্য বুধবার আইপিএলে ৩৭ রানে জিতেছে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল কলকাতা। তাদের শুরুটা ধীরে হলেও স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলেছিল দলটি। ৬ উইকেটে করে ১৭৪ রান। লক্ষ্যে নেমে রাজস্থান কলকাতা বোলারদের কাছে নাকানিচুবানি খেয়েছে। ৯ উইকেটে ১৩৭ রানে থামে দলটি।

শুভমান গিল কলকাতার হয়ে ৪৭ রানের সেরা ইনিংস খেলেন। তবে তার ব্যাটে গতি ছিল না। তার ৩৪ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছয়। তিনি ছাড়া টপ অর্ডারে আন্দ্রে রাসেল দারুণ অবদান রাখেন। তার ২৪ রানের ইনিংসে ছিল ৩ ছয়। শেষদিকে এউইন মরগানের ৩৪ রান স্কোর লড়াই করার পুঁজি এনে দেয়।

রাজস্থানের হয়ে বল করা সাতজনের মধ্যে সর্বাধিক ২ উইকেট নেন জোফরা আর্চার।

লক্ষ্যে নামা রাজস্থান দাঁড়াতেই পারেনি শিভম মাভি, কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তীর সামনে। তিনজনই সর্বোচ্চ দুটি করে উইকেট নেন। নাগরকোটি তার প্রথম ওভারেই রবিন উথাপ্পা ও রায়ান পরাগকে ফেরান। ৪২ রানে ৫ উইকেট হারায় রাজস্থান।

কেবল টম কারান ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েন। ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেললেও ব্যর্থ তার দল। এই ইংলিশ ব্যাটসম্যান ৫৪ রানে অপরাজিত ছিলেন। এছাড়া কেবল জস বাটলার (২১) ও রাহুল তেবাতিয়ার (১৪) ইনিংস দুই অংকে পৌঁছায়।

এই জয়ে তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে কলকাতা। সমান পয়েন্টে তৃতীয় রাজস্থান। নেট রানরেটে এগিয়ে থাকায় একই পয়েন্ট নিয়েও শীর্ষে উঠে গেছে দিল্লি ক্যাপিটালস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com