1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

৫৭ বছর পর ৭ গোল হজম করলো লিভারপুল

  • আপডেট টাইম :: সোমবার, ৫ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। অন্যদিকে গেল মৌসুমের শেষ দিনে রেলিগেশন এড়িয়েছিল অ্যাস্টন ভিলা। লিভারপুলের সঙ্গে তাদের পার্থক্য এক প্রকার আকাল-পাতাল। কিন্তু রেলিগেশন এড়ানো সেই ভিলাই কিনা ৭ গোল দিলো চ্যাম্পিয়নদের জালে! ৭-২ গোলের জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। যা ১৯৬২ সালের পর প্রথম।

অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে দারুণ ফর্মে থাকা লিভারপুল ৫৭ বছর পর এতো বড় ব্যবধানে হার মানলো। সবশেষ তারা ১৯৬৩ সালে ৭ গোল হজম করে হেরেছিল। লিগের প্রথম তিন ম্যাচে জয় পাওয়া জার্গেন ক্লপের শিষ্যরা প্রথম হারের স্বাদ নিলো চলতি মৌসুমে।

লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস। তাতে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। প্রথমার্ধে লিভারপুলের হয়ে একটি গোল করেন মোহাম্মদ সালাহ।

বিরতির পরও ক্ষুরধার আক্রমণ চালাতে থাকে ভিলা। তাতে আরো তিনটি গোলের দেখা পায় তারা। অবশ্য মোহাম্মদ সালাহও আরো একটি গোল পান। কিন্তু সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

ওয়াটকিনস ম্যাচের ৪, ২২ ও ৩৯ মিনিটে তিনটি গোল করেন। এ ছাড়া জ্যাক গ্রেলিশ ৬৬ ও ৭৫ মিনিটে দুটি এবং জন ম্যাকগিন (৩৫ মিনিটে) ও রস বার্কলে (৫৫ মিনিটে) একটি করে গোল করেন। মোহাম্মদ সালাহ ৩৩ ও ৬০ মিনিটে দুটি গোল শোধ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com