1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে আলবা

  • আপডেট টাইম :: সোমবার, ৫ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : মাংসপেশীর চোট নিয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন জর্দি আলবা। তাদের ডিফেন্ডারকে নিয়ে সোমবার এই তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা।

রোববার সেভিয়ার বিপক্ষে ন্যু ক্যাম্পে মাঠে নেমে চোট পান আলবা। ম্যাচটি শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।

অস্বস্তি নিয়ে কিছুক্ষণ খেলার পর ৭৫ মিনিটে স্বেচ্ছায় বদলি হয়ে মাঠ ছাড়েন ৩১ বছর বয়সী এই লেফট ব্যাক। তাতে প্রথম আমেরিকান হিসেবে বার্সেলোনার জার্সিতে মাঠে নামেন সের্জিনো দেস্ত।

আলবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর এক বিবৃতি দিয়েছে বার্সেলোনা, ‘সকালে করা পরীক্ষায় জর্দি আলবার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের মাংসপেশীতে চোট ধরা পড়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তিনি মাঠের বাইরে ছিটকে গেলেন। চোটের অবস্থা বুঝে তাকে খেলতে দেওয়া হবে।’

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলেছে, এই ধরনের চোটে সাধারণত তিন সপ্তাহের মতো লাগে সেরে উঠতে। তাতে ২৫ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় অনিশ্চিত এই স্প্যানিশ ডিফেন্ডারের খেলা। এর আগে ১৮ অক্টোবর গেতাফের বিপক্ষে লিগ ম্যাচে মুখোমুখি হবে বার্সা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com