1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই হতো বিস্ফোরণ চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১,৩২০টি গুলি সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির কুষ্টিয়ায় সাবেক পৌর মেয়রকে কুপিয়েছে দুর্বৃত্তরা আজ ঐতিহাসিক সোহাগপুর গণহত্যা দিবস

পার্বতীপুরে প্রকল্প কর্মকর্তার বাসায় ঘুষের ১.৮৫ কোটি টাকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

দিনাজপুর : দিনাজপুর পার্বতীপুরের প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা তাজুল ইসলামের বাসা থেকে এক কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার পার্বতীপুরের সরকারি স্টাফ কোয়ার্টারের তার বাসার খাটের নিচ ও আলমারির ওপরে ১০০০ ও ৫০০ টাকার নোটের ওই অর্থ বান্ডিল আকারে পাওয়া যায়।

দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

দুদকের হটলাইন ১০৬ এ আসা অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

দুদক জানায়, দুদকের কাছে তথ্য ছিল ওই কর্মকর্তার বাসায় বিভিন্ন সময় বাস্তবায়নাধীন প্রকল্পের ঘুষের টাকা গচ্ছিত রয়েছে। এরপরই তাকে সঙ্গে নিয়ে অভিযান চালানো। সরকারি বাসায় তিনি একাই থাকেন।

অভিযানকালে সরকারি কোয়ার্টারের বাসার খাটের নিচ ও আলমারির ওপর থেকে টাকার বান্ডিলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার বিষয়ে কোনো জবাব দিতে ব্যর্থ হন তাজুল ইসলাম।

সর্বশেষ উদ্ধারকৃত টাকা ও আলামতের সিজারলিস্ট করে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com