1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ‌্যের ১২ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ‌্য অধিদপ্তরের ১২ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. শামছুল আলমের সই করা পাঠানো পৃথক নোটিশে তাদের আগামী ১৩, ১৪ ও ১৫ অক্টোবর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের ৭৫ জন কর্মকর্তা-কর্মচারীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করছে দুদক। ২০১৯ সাল থেকে তাদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এছাড়া আলোচিত গাড়িচালক মালেকসহ স্বাস্থ্য ১১ জন কর্মকর্তা-কর্মচারীর অঢেল সম্পদের খোঁজ পাওয়ায় গত ১৬ সেপ্টেম্বর  সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় সংস্থাটি।

এ বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের একদল কর্মকর্তা-কর্মচারী সিন্ডিকেট করে দুর্নীতি করছে, এমন অভিযোগের বিষয়ে ২০১৯ সাল থেকে আমরা একটি অনুসন্ধান টিম গঠন করি। ইতিমধ্যে মালেকসহ ৪৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত চলছে। তাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com