1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

স্পেনের বিপক্ষে পর্তুগালের দুর্ভাগ্যের ড্র

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের মতো রোমাঞ্চকর কোনও ম্যাচ হলো না লিসবনে। দুই বছর আগে সোচিতে গ্রুপ পর্বে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তে ৩-৩ গোলের ড্র আদায় করেছিল পর্তুগাল। এবার জুভেন্টাস ফরোয়ার্ডকে হতাশ করলো ক্রসবার। তাতে এস্তেদিও হোসে আলভালাদেতে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করতে হলো ইউরোপ চ্যাম্পিয়নদের।

বুধবারের প্রীতি ম্যাচে পর্তুগালের পেছনে লেগে ছিল দুর্ভাগ্য। দুবার তাদের শট ক্রসবারে লাগে এবং শেষ মুহূর্তে শুধু গোলকিপারকে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যেতে পারতো পর্তুগিজরা। কিন্তু রোনালদোর জোরালো শট আঘাত করে ক্রসবারের নিচে।

কিছুক্ষণ পর মিডফিল্ডার রেনাতো সানচেস গোলমুখে প্রথম শট নিয়ে গোল উদযাপন করতে শুরু করেছিলেন। কিন্তু পরে দেখতে পান, বল ক্রসবারের নিচে আঘাত করে গোললাইন স্পর্শ করলেও তা অতিক্রম করেনি।

পর্তুগালের আরেকটি দারুণ সুযোগ এসেছিল। কর্নার থেকে রুবেন সেমেদোর হেড দূরের পোস্টে থাকা জোয়াও ফেলিক্সের কাছে পৌঁছায়। কিন্তু বলে তার দুর্বল স্পর্শ একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

আরেক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্তেফান আল সারাভির জোড়া গোলে মলদোভাকে উড়িয়ে দিয়েছে ইতালি। ৬-০ গোলে জয়ের ম্যাচে গোল করেছেন অভিষিক্ত স্ট্রাইকার ফ্রান্সেস্কো কাপুতো। ইতালির পক্ষে বাকি তিন গোল করেন ব্রায়ান ক্রিসতান্তে, ভিসেসলাভ পোসমাক ও ডোমেনিকো বেরার্দি।

দেশের মাটিতে এগিয়ে থেকেও তুরস্কের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কেনান কারামানের গোলে জার্মানদের জয়বঞ্চিত করে তুর্কিরা।

রাউল হিমেনেজের পেনাল্টিতে নেদারল্যান্ডসের মাঠে ১-০ গোলে জিতেছে মেক্সিকো। পিছিয়ে পড়লেও রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ২-১ গোলে জিতেছে সুইজারল্যান্ডের মাটিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com