1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

হায়দরাবাদের কাছে লজ্জাজনক হার প্রীতি জিনতার পাঞ্জাবের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ‘কাটা গায়ে নুনের ছিটা’- বুঝি একেই বলে। আগের ৫ ম্যাচের যাদের জয় একটি, আরেকটি জয়ের জন্য যে দলটি হাঁস-ফাঁস করছিল, তাদেরকেই কি না চরম লজ্জায় ডুবিয়ে দিলো ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দরাবাদ। দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হায়দরাবাদের কাছে ৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে পাঞ্জাব।

লক্ষ্য ছিল ২০২ রানের। এত বড় লক্ষ্য দেখেই হয়তো পিলে চমকে গেছে পাঞ্জাবের কিংসদের। অথচ এই দলটিতেই রয়েছে এবারের আইপিএলে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান। লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। অথচ, বড় লক্ষ্য দেখে তারাও ভড়কে গেলেন!

Rashid Khan

তবুও মাত্র ১৬.৫ ওভারেই ১৩২ রান তুলতে গিয়ে অলআউট হয়ে গেছে পাঞ্জাব। মূলতঃ হায়দরাবাদের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনেই কুপোকাত হয়ে গেছেন পাঞ্জাব ব্যাটসম্যানরা। বিশেষ করে রশিদ খান। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়েছেন তিনি। উইকেট নিয়েছেন ৩টি। ১ ওভার মেডেনও পেয়েছেন রশিদ।

এছাড়া খলিল আহমেদ ৩ ওভারে ২৪ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। টি নটরাজন ৩.৫ ওভার বল করে শিকার করেছেন ২ উইকেট এবং অভিষেক শর্মা ১ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার জনি বেয়ারেস্ট এবং ডেভিড ওয়ার্নার মিলে ১৫.১ ওভারেই করে বসেন ১৬০ রানের জুটি। ৪০ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। ৫৫ বলে ৯৭ রান করেন জনি বেয়ারেস্ট। ১০ বলে ২০ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com