1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-১৮ আসনে জাপার প্রার্থী হাজী নাসির

  • আপডেট টাইম :: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

ঢাকা: ঢাকা-১৮ আসনের (উত্তরা, খিলক্ষেত, তুরাগ, উত্তরখান ও দক্ষিণখান)  উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন সরকার।

দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শে‌ষে শ‌নিবার (১০ অক্টোবর) দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) তা‌কে দ‌লের প্রার্থী ঘোষণা করেন।

এর আগে বনানী কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনু‌ষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালামা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া।

এদিকে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হাবিব হাছান আর বিএনপি থেকে যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই-বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর। দু’টি আসনের উপনির্বাচন ইভিএম- এ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com