1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ, বাসার নিচে সংবাদ সম্মেলন গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

আবারো একসঙ্গে বাপ্পি-মিষ্টি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এই সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে এবার তাদের একসঙ্গে দেখা যাবে। তবে কোনো সিনেমায় নয়।  একটি স্টেজ শোতে তারা একসঙ্গে পারফর্ম করবেন।

আগামী ২২ জানুয়ারি তিনশ ফিটে মেহেদী ফুটকোর্ট তারা মোট চারটি গানে ঠোঁট মেলাবেন বলে জানান মিষ্টি জান্নাত। চলতি বছর কয়েকটি নতুন সিনেমার কাজ শুরু হবে বলে জনিয়েছেন মিষ্টি। এ প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘লেখাপড়ার কারণে গত বছর সিনেমায় সময় দিতে পারিনি। পরীক্ষা শেষ। কিছুদিনের মধ্যে ফলাফল প্রকাশ হবে। এখন আর সিনেমায় সময় দিতে বাধা নেই।’

মিষ্টি জান্নাতের সর্বশেষ সিনেমা ‘তুই আমার রানী’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহমের বিপরীতে তিনি ‘আমার প্রেম তুমি’ সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন সজল আহমেদ। সিনেমার কিছু অংশের শুটিং এখনো বাকি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com