1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল, জরিমানা ও ধ্বংস

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): বারবার প্রশাসনের নিষেধাজ্ঞার পরও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল ও এক লাখ টাকা জরিমানাসহ ২১টি শ্যালুচালিত ড্রেজার, ৩২টি স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী টানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সূত্র জানায়, দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হলেও পরবর্তীতে আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে অসাধু বালু ব্যবসায়ীরা। সম্প্রতি ভোগাই নদীর নয়াবিল বানিয়াপাড়া, নয়াবিল ইউনিয়ন পরিষদ এলাকা, নয়াবিল ডাক্তার গোপ, হাতিপাগার ভাঙ্গা, হাতিপাগার স্কুল এলাকা, ফুলপুর বান্দের বাজার, তন্তর ঘাট ও কালাকুমা বাজার এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এসব এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় হাতেনাতে আটক ঘাকপাড়া গ্রামের আরশাদ আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে জড়িত থাকায় নয়াবিল এলাকার স্কেভেটর মালিক জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দিনব্যাপী অভিযানে শ্যালুচালিত ২১টি মিনি ড্রেজার, বালু উত্তোলনে ব্যবহৃত ৩২টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com