1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সরকারি ভাতার টাকা যাচ্ছিল ‘সানি লিয়নের’ অ্যাকাউন্টে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : ভাতাগ্রহীতার নাম সানি লিয়ন! ব্যাংক অ্যাকাউন্টে তার স্বামীর নাম দেওয়া হয়েছে জনি সিন্স। প্রতিমাসে ১ হাজার করে সেই অ্যাকাউন্টে জমা পড়েছে ১০ হাজার রুপি। সেই অর্থ তুলেও নেওয়া হয়েছে। ভারতের ছত্তিসগড়ের এ ঘটনা আলোচনায় আসার পর গ্রেপ্তার করা হয়েছে এই জালিয়াতিতে অভিযুক্ত বীরেন্দ্র যোশী নামের এক ব্যক্তিকে।

জানা গেছে, বাস্তার জেলার তালুর গ্রামের বাসিন্দা বীরেন্দ্র যোশী সানি লিয়নের নামে আবেদন করেন। আবেদনে স্বামীর নাম দেওয়া হয় জনি সিন্স। কর্তৃপক্ষ এই আবেদন গ্রহণ করে প্রতি মাসে ওই অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে দিচ্ছিল।

সম্প্রতি এক কংগ্রেস নেতা এই অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে দুর্নীতির অভিযোগ তোলেন। এরপরেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com