1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

‘বরবাদ’ সিনেমা ১০০ কোটির ক্লাবে যাবে : শাকিব খান

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : প্রকাশ পেয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’র ফার্স্ট লুক। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়।

পোস্টার উন্মোচনের পর শাকিব খান বলেন, ‘একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে প্রদর্শিত হয়। এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি, তুফান তুলেছি। তবে বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। খুব শিগগিরই আমাদের ছবি ১০০ বা ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে।’

শাকিব খান জানালেন, সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে ১৫ মিনিট সময় দিয়েছিলেন তিনি। গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয়। যে কারণে এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন।

ঢালিউড সুপারস্টার বলেন, ‘আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রথমদিন মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।’

তিনি আরও বলেন, ‘গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে, নাকি আমি ইনভেস্ট করব? সে বলল, ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন, তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি সিনেমাই করব না।’

অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপর বসে আছেন শাকিব। তর্জনী ঠোঁটের কাছে এনে তিনি বলছেন, ‘সাইলেন্স’।

বরবাদ সিনেমা দিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান ও ইধিকা পাল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। ২০২৫ সালের ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com