1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

এক মাহির দুই রূপ!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় অভিষেক ঘটে তার। এরপর থেকেই আলোচিত মাহি। ক্যারিয়ারের সবগুলো চলচ্চিত্রে তাকে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে। তবে এবার এই অভিনেত্রীকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটিতে নায়িকা অন্যটিতে খলনায়িকা।

নির্মাতা ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ব্লাড’ শিরোনামের সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। গত ৭ জানুয়ারি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমায়। জানুয়ারির শেষে সিনেমার শুটিং শুরু হবে।  অ্যাকশন ঘরানার এই সিনেমার প্রি-প্রডাকশনের কাজ চূড়ান্ত পর্যায়ে। শুটিংয়ের সময় মাহির নায়কের নাম জানানো হবে বলে জানান নির্মাতা।

মাহি বর্তমানে ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং করছেন। এতে তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা-দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’সহ বেশকিছু ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন মাহি। এছাড়া যৌথ প্রযোজনার সিনেমায় তিনি অভিনয় করে ওপার বাংলাতেও পরিচিতি পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com