1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

দিল্লিকে হারিয়ে শীর্ষে মুম্বাই

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দিল্লি ক্যাপিটালসের দখলে ছিল। রোববার রাতে তাদের ৫ উইকেটে হারিয়ে শীর্ষস্থানটা দখলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

৭ ম্যাচ থেকে মুম্বাইর সংগ্রহ ১০ পয়েন্ট। সমান থেকে থেকে দিল্লির সংগ্রহও সমান ১০ পয়েন্ট। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে মুম্বাই।

রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বাই।

মুম্বাইর জয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদব। তারা দুজনেই করেছেন ৫৩টি করে রান। ডি কক ৪ চার ও ৩ ছক্কায় করেন ৫৩। আর যাদব ৬ চার ও ১ ছক্কায় করেন ৫৩। এর বাইরে তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন ইশান কিষান। ২ চার সমান সংখ্যক ছক্কায় এই রান করেন তিনি।

শেষ দিকে ৩ ওভারে মাত্র ২২ রানের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল মুম্বাই। কিন্তু অভিজ্ঞ ক্রুনাল পান্ডিয়া (১২) ও কিরেন পোলার্ড (১১) মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে দিল্লির কাগিসু রাবাদা ২টি উইকেট নেন।

দিল্লির যে চারটি উইকেটের পতন ঘটেছে তার দুটি নেন ক্রুনাল পান্ডিয়া।

ম্যাচসেরা নির্বাচিত হন কুইন্টন ডি কক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com