1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

শেরপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০

শেরপুর : শেরপুরে শ্যালিকাকে ধর্ষণ করে ওই ধর্ষণের চিত্র ভিডিও করার অভিযোগে মুন্না খাঁন (২৬) নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আজ (সোমবার) গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার শাপমারী গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না খানের শ্বশুর বাড়ি ফরিদপুর। গত ৭ অক্টোবর তার স্ত্রীর সিজারে বাচ্চা হয়। বোনের দেখাশোনার জন্য মুন্না তার বিবাহিত শ্যালিকাকে (১৯) শেরপুর আসতে বলে। শ্যালিকা এসে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শাপমারী গ্রামের দুলাভাইয়ের বাড়িতে উঠে। দু’দিন থাকার পর সে ফরিদপুরে নিজ বাড়িতে চলে যেতে চাইলে মুন্না তাকে ঢাকা পর্যন্ত ছেড়ে দেবে বলে গতকাল রোববার (১১ অক্টোবর) সকালে গাড়িতে করে শেরপুর শহরের রাজবল্লভপুরের বাসায় নিয়ে আসে। পরে এখাসে মুন্না সকাল থেকে কয়েক দফায় শ্যালিকে ধর্ষণ করে এবং ধর্ষণের চিত্র ভিডিও ধারণ করে। এসময় মুন্না এ ঘটনা কাউকে জানালে ভিডিও নেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে রাতে শ্যালিকা ৯৯৯ নাম্বারে ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে সদর থানার পুলিশ রাজবল্লভপুরের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষণে অভিযুক্ত ভগ্নিপতি মুন্নাকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মনিরুল আলম ভুঁইয়া বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা করেছে। ডাক্তারী পরীক্ষার জন্য তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মুন্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com