1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ডি ভিলিয়ার্স ঝড়ে বেঙ্গালুরুর বড় জয়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সোমবার রাতে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ডি ভিলিয়ার্স ঝড়ে ২ উইকেটে ১৯৪ রান তোলে বেঙ্গালুরু। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি করতে পারেনি কলকাতা।

৮২ রানের দারুণ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কোহলিবাহিনী। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।

টস জিতে বেঙ্গালুরু ব্যাট করতে নেমে ৬৭ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ফিরে যান দেবদূত পাদিকাল। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হওয়ার আগে ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রান করে যান তিনি। ৯৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় তারা। প্রসিদ্ধ কৃষ্ণার বলে বোল্ড হন অ্যারোন ফিঞ্চ। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে যান তিনি।

সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্স। অপরাজিত ১০০ রানের জুটি গড়েন তারা দুজন। ব্যাট হাতে ঝড় তোলেন ডি ভিলিয়ার্স। তাকে যোগ্য সঙ্গ দেন কোহলি।

ডি ভিলিয়ার্স ৩৩ বলে ৫টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ২২১.২১। কোহলি ২৮ বলে ১ চারে অপরাজিত থাকেন ৩৩ রানে।

১৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলকাতা। ব্যাট হাতে তিনজন মাত্র দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে শুভমান গিল সর্বোচ্চ ৩৪ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। ১৬টি করে রান করেন আন্দ্রে রাসেল ও রাহুল ত্রিপাথি। বাকিদের রান ছিল টেলিফোন নম্বরের মতো ৮৯৮১১৪৭২। তাতে ১৯৫ রানের বড় টার্গেটও তাদের ছোঁয়া হয়নি।

ম্যাচসেরা নির্বাচিত হন ব্যাট হাতে ঝড় তোলা এবি ডি ভিলিয়ার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com