1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

রিয়ালের হারের রাতে হেরেছে বার্সেলোনাও

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২৯ বছর পর কাদিজের কাছে ১-০ গোলে হার মেনেছে শনিবার রাতে। রিয়ালের হারের রাতে হার মেনেছে বার্সেলোনাও। তাদের ১-০ গোলে হারিয়েছে গেটাফে। যা চলতি মৌসুমে তাদের প্রথম হার।

এই ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার সার্জিনো ডেস্টের। যদিও তার অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারেননি।

ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি এসেছে ৫৬ মিনিটে। এ সময় পেনাল্টি পেয়েছিল গেটাফে। কিক নিতে আসেন জাইমি মাতা। তিনি বার্সার গোলরক্ষক নেতোকে বিভ্রান্ত করে বল জালে পাঠান।

যদিও প্রথমার্ধে বার্সেলোনা বেশ ভালো খেলেছিল। গোলের সুযোগও পেয়েছিলেন লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান। কিন্তু গোল আদায় করে নিতে পারেননি। গোল আদায় করে নিতে পারেননি দ্বিতীয়ার্ধেও। তাতে হার ভিন্ন অন্য কোনো ফল পায়নি তারা।

ম্যাচ শেষে কাতালান মিডফিল্ডার সার্জিও বুসকেটস বলেছেন, ‘আজকের দিনটি আমাদের ছিল না। আমরা কেবল প্রথমার্ধে ভালো খেলেছিলাম। গোলের সুযোগ পেয়েও হেলায় হারিয়েছিলাম। আমরা জানতাম ম্যাচটি আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে।’

এই হারে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান নিয়েছে বার্সেলোনা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামার আগে তারা আর একটি ম্যাচ খেলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com