1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলায় জাতীয় মানবাধিকার সমিতির নিন্দা

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লংমার্চে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৮ জন।
সমাবেশ শেষে শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে লংমার্চে অংশ নেওয়া আন্দোলনকারীরা সমাবেশ করেন।
লংমার্চে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারাভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় গেলে কয়েকজন সন্ত্রাসী লাঠি নিয়ে হামলা করে। এসময় লংমার্চে অংশ নেওয়া হৃদয়, শাহাদাত, অনিক, যাওয়াদসহ ৮ জন আহত হয়।
আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। রবিবার দুপুরে মারুফ সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ প্রতিবাদ জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব সাইফুল ইসলাম সেকুল এবং সাংগাঠনিক সম্পাদক লায়ন আল আমিন এ প্রতিবাদ করেন এবং সুস্থ তদন্ত দাবি করে বলেন, মানুষের সভা-সমাবেশের অধিকার হরণ করে, হামলা-মামলা করে শাসকগোষ্টি দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তারই যৌক্তিকতা প্রমাণ করেছে হামলাকারীরা। যদি এ ঘটনার সুস্থ বিচার না পাওয়া যাই তাহলে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কঠোর আন্দোলন করবে।

– প্রেস বিজ্ঞপ্তি 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com