1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পেছালো বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : বিসিবি প্রেসেডেন্টস কাপের ফাইনাল শুক্রবার হওয়ার কথা থাকলেও তা দুই দিন পেছানো হয়েছে। নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের শিরোপা নির্ধারনী ম্যাচ হবে রোববার। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে সারাদেশে আগামী ৭২ ঘণ্টা অতিভারী বর্ষণ হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে ফাইনাল যেন পণ্ড না হয় এজন্য খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার রিজার্ভ ডে রাখা হয়েছে।

করোনা সঙ্কট কাটিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিল ক্রিকেটাররা। বিসিবির উদ্যোগে আয়োজিত তিন দলের এই টুর্নামেন্ট করোনা প্রোটোকলের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

তবে দর্শকরা যাতে খেলা উপভোগ করতে পারে এই জন্য বিসিবি ফেসবুক এবং ইউটিউবে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে খেলাগুলো সরাসরি সম্প্রচার করে আসছে। তবে প্রতিযোগিতার শুরুতে বলেছিল, গ্রুপ পর্বের ম্যাচগুলো কেবল অনলাইন স্ট্রিমিং হলেও বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল সরাসরি দেখা যাবে টিভি চ্যানেলে। ফাইনাল দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনে। ম্যাচটি শুরু হবে ‍দুপুর দেড়টায়।

তিন দলের এই টুর্নামেন্টে চার ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নাজমুল একাদশ। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মাহমুদউল্লাহ একাদশ। ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। আর চার ম্যাচের মধ্যে কেবল এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে তামিম একাদশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com