1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

আর্থিক সংকটে বোর্ডের পাশে ইংলিশ ক্রিকেটাররা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতির কবলে পড়েছে গোটা বিশ্ব। আর্থিক সংকট কাটিয়ে উঠতে অনেক প্রতিষ্ঠান ব্যাপক হারে তাদের কর্মী ছাঁটাই করেছে, বেতনও কমিয়েছে। এবার একই পথে হাঁটলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

করোনার কারণে গত মৌসুমে ১০ কোটি পাউন্ড লোকসান পুষিয়ে নিতে ৬২ জনকে চাকরি থেকে বরখাস্ত করে বোরড্। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পর এবার খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা এবং ক্রিকেটাররাও তাতে রাজি।

ইংল্যান্ডের পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা এই মৌসুমের পুরো সময় ১৫ শতাংশ বেতন কম নিতে সম্মতি দিয়েছেন। ইসিবি ও টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপের (টিইপিপি) এ ব্যাপারে একমত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে লাল বলের জন্য ১২ জনকে ও সাদা বলের জন্য সমান সংখ্যক খেলোয়াড়কে এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে ইসিবি, যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। জোফরা আর্চার, জস বাটলার, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস দুটি তালিকাতেই জায়গা করে নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com