1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আলিসনকে ফিরিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ধাপে দারুণ শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুই ম্যাচে দুই জয়ের সঙ্গে সর্বোচ্চ ৯ গোল করে তালিকার শীর্ষে সেলেসাওরা। তবে প্রথম ধাপে দলের সেরা গোলরক্ষক আলিসন বেকার চোটে ছিটকে পড়ে দলে ছিলেন না। দ্বিতীয় ধাপে আলিসনকে ফিরিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ তিতে।

প্রথম ধাপে অপেক্ষাকৃত দুর্বল বলিভিয়া এবং পেরুর বিপক্ষে খেলেছিল ক্যাসিমিরোর দল। বলিভিয়াকে ৫-০ এবং পিছিয়ে পড়েও পেরুর বিপক্ষে ৪-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে সেলেসাওরা। দ্বিতীয় ধাপে ব্রাজিলের সামনে মোটামুটি কঠিন দুটি প্রতিপক্ষ রয়েছে। ১৪ নভেম্বর ঘরের মাঠ ভেনেজুয়েলা এবং ১৭ নভেম্বর উরুগুয়ের মাঠে গিয়ে খেলতে হবে ব্রাজিলকে।

পরিসংখ্যানের বিচারে ব্রাজিলের ধারেকাছেও নেই ভেনেজুয়েলা। তবে দুই দলের সর্বশেষ সাক্ষাতে ব্রাজিলের মাঠে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল উভয় দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবে দলটি।

অপর প্রতিপক্ষ উরুগুয়ে বরাবরই লাতিন অঞ্চলের অন্যতম শক্তিশালী দল। এখনও পর্যন্ত খেলা দুই ম্যাচের মধ্যে একটিতে হেরে যাওয়ায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েই ব্রাজিলের মুখোমুখি হবে দলটি।

দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অঅ্যাটলেটিকো মাদ্রিদ), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)।
মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), আর্থার মেলো (জুভেন্টাস)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com