1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে তৃণমূল নাগরিক আন্দোলনে’র শোক

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি: দেশের প্রবীণ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও আইনশাস্ত্রের বাতিঘর ব্যারিস্টার রফিক-উল হকের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তৃণমূল নাগরিক আন্দোলনের চেয়ারম্যান মুহম্মদ মফিজুর রহমান লিটন, মহাসচিব  মো. রমজান আলী ও যুগ্ন-মহাসচিব এইচ.এম বিল্লাল হোসেন রাজু।
শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে মামলা পরিচালনা করে ব্যাপক আলোচিত ছিলেন এ মানুষটি। তিনি একজন সাহসী ব্যক্তিত্ব।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান প্রবীণ এই আইনজীবী। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রফিক-উল হক। রফিক-উল হকের স্ত্রী ফরিদা হক বেশ কয়েক বছর আগে মারা যান। তার ছেলে ফাহিম-উল হকও আইনজীবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com