1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চেলসি-ম্যানইউর পয়েন্ট ভাগাভাগি

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। বৃষ্টিস্নাত ম্যাচে উভয় দল বেশ কিছু গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৩৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ম্যানইউ। এ সময় মার্কাস রাশফোর্ডের নেওয়া শট জালে প্রবেশের মুখে ফেরান চেলসির এডুয়ার্ডো মেন্ডি। অবশ্য ম্যাচে গোল না হলেও গোলের চেয়ে বেশি আলোচনা হয়েছে ৪০ মিনিটের একটি ফাউল নিয়ে।

চেলসির মতে এটা ছিল নিশ্চিত পেনাল্টি। কিন্তু রেফারি ভিএআরের সহায়তায় সেটি বাতিল করেন। এ সময় ফ্রি কিক পায় চেলসি। ফ্রি কিক নেওয়ার সময় বাক্সের মধ্যে চেলসির সিজার আজপিলিকুয়েতাকে ফাউল করেন ম্যানইউর হ্যারি মাগুইর। ভিএআরে দেখা যায় মাগুইর বাহুর মধ্যে জড়িয়ে ধরে রেখেছিলেন আজপিলিকুয়েতাকে। কিন্তু তারপরও রেফারি কিংবা ভিএআর কোনোটাই পেনাল্টির পক্ষে সায় দেয়নি।

পিএসজি থেকে ম্যানইউতে আসা এডিনসন কাভানি মাঠে নেমে শুরুটা দারুণ করেছিলেন। গোলের সুযোগ পেয়েও পারেননি গোল করতে। এরপর চেলসি ও ম্যানইউ আরো একাধিক সুযোগ পেয়েছিল গোলের। কিন্তু কোনো দলই সেটিকে কাজে লাগাতে পারেনি। তাতে গোলশূন্য ড্র ভিন্ন অন্য কোনো ফল হয়নি ম্যাচের।

এই ড্রয়ে ৬ ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে চেলসি রয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। ৫ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ম্যানইউ রয়েছে পঞ্চদশতম স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com