1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিশ্বের দীর্ঘতম দৈত্যাকৃতির বিড়াল

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : করোনাকালে একের পর এক বিষ্ময়কর ঘটনা ঘটেই চলেছে। আর এই মহারির মধ্যে এবার দু-হাজার বছরের পুরোনো দৈত্যাকৃতির এক বিড়ালের সন্ধান দিলেন প্রত্নবিদরা।

পেরুর নাজকা মরুভূমি এলাকায় পাহাড়ের গায়ে খোদাই করা এমনই এক দৈত্যাকৃতির বিড়ালের ছবির সন্ধান পেয়েছেন পুরাত্বাত্তিকরা। ঐ ছবিটি প্রায় ২ হাজার বছরের পুরোনো।

এ বিষয়ে পেরুর নাজকা অঞ্চলের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী জনি ইসলা জানিয়েছেন, সাদা রঙের কোনো বস্তু দিয়ে পাহাড়ের গায়ে খোদাই করা ১২০ ফুট লম্বা ঐ ছবিটিতে দেখা গেছে, বর্তমান বিড়ালের মতো পা, লেজ, মুখ এবং নাক-কান, চোখ সবই রয়েছে । যদিও সেটি সত্যিই বিড়াল নাকি, অন্যকিছুর আঁকার চেষ্টা করতে গিয়ে বিড়ালের মতো কোনো প্রাণীর ছবি আঁকা হয়েছিল তা স্পষ্ট নয়।

তবে দক্ষিণ আমেরিকার নাজকা সংস্কৃতির অঙ্গ এই ছবি। এর আগেও অবশ্য ওই এলাকায় এরকম ধাঁচের বানর, মাকড়শা, কুকুর, টিকটিকি এমনকি তিমি মাছের ছবিও দেখতে পাওয়া গেছে। ৪৫০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই নাজকা লাইন। এটি আবিষ্কার হয় ১৯২৭ সালে।

প্রত্নতাত্ত্বিকেরা জানান, রাজধানী লিমার দক্ষিণে নাজকা লাইনে খোঁজ পাওয়া বিড়ালের এই ছবিটি ১২০ ফুট লম্বা। ছবির রেখাগুলিও যথেষ্ট মোটা। ১২-১৫ ইঞ্চি পুরু। শুধু তাই নয়, পাহাড়ের গায়ে খোদাই করা এই ছবিগুলোর আাকার এতটাই বড় যে, এগুলো আকাশ পথ থেকেও দেখা যায়। তবে এর আগে এত বড় বিড়ালের ছবি কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন প্রত্নবিদরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com