1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

হেয়ং মিনের গোলে জিতলো টটেনহ্যাম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : দারুণ ছন্দে থাকা কোরিয়ান তারকা সন হেয়ং মিনের গোলে বার্নলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পারস। সোমবার রাতে ঘরের মাঠে এই জয় পায় স্পার্সরা।

ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেনি হোসে মরিনহোর শিষ্যরা। বিরতির পর ৭৬ মিনিটে কর্নার পায় টটেনহ্যাম। এ সময় হ্যারি কেনের নেওয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা লাগিয়ে জালে জড়ান সন হেয়ং মিন। তিনি একেবারেই আনমার্ক ছিলেন।

এটি ছিল প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে হেয়ং মিনের অষ্টম গোল। ৮ গোল নিয়ে তিনি চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন। আর গোলে সহায়তায় শীর্ষে আছেন হ্যারি কেন।

হেয়ং মিনের গোলের আগের মিনিটেই হেড নিয়েছিলেন হ্যারি কেনও। কিন্তু সেটি ফিরিয়ে দেন বার্নলির গোলরক্ষক।

বাকি সময়ে অবশ্য আরো কোনো গোল হয়নি। তাতে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে টটেনহ্যাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com