1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

করোনাভাইরাসে আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবল পরিচালনা সংস্থা।

৫০ বছর বয়সী ইনফান্তিনোর হালকা উপসর্গ দেখা গেছে। স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন তিনি। ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান।

ইনফান্তিনোর দ্রুত সুস্থতা কামনা করে ফিফা বিবৃতি দিয়েছে। একই সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে যাওয়া প্রত্যেককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

ফিফা জানিয়েছে, ‘গত কয়েকদিন ধরে ফিফা প্রেসিডেন্টের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের প্রত্যেককে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হলো তাদের। প্রেসিডেন্ট ইনফান্তিনোর দ্রুত সুস্থতা কামনা করছে ফিফা।’

দুর্নীতির কারণে ২০১৫ সালের শেষ দিকে তখনকার প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে ফিফার নৈতিকতা কমিটি বরখাস্ত করে। পরের বছর ফেব্রুয়ারিতে ফিফার এক্সট্রাঅর্ডিনারি কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। গত বছর জুনে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন এই সুইস কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com