1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

আর্সেনালের জয়, টটেনহ্যামের হার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তারা ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডের ক্লাব দুনদাল্ককে। তাদের জয়ের রাতে হার মেনেছে টটেনহ্যাম হটস্পার। ১-০ গোলে হেরেছে বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পের কাছে।

দুনাদাল্কের বিপক্ষে ঘরের মাঠে গোলের দেখা পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্সেনালকে। তবে এরপর ৪ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে গার্নার্সরা। ৪২ মিনিটে এডওয়ার্ড কেতিয়াহ গোল করে এগিয়ে নেন দলকে। ৪৪ মিনিটে জোসেফ উইলক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।

এদিকে অ্যান্টওয়ার্পের বিপক্ষে বৃহস্পতিবার হ্যারি কেন ও সন হিউং মিনকে বিশ্রাম দিয়ে গ্যারেথ বেল ও দেলে আলীকে নিয়ে সেরা একাদশ সাজান হোসে মরিনহো। তবে তারা নিজেদের মেলে ধরতে ব্যবর্থ হন। বদলি খেলোয়াড় হিসেবে কেন ও সন নামলেও তারাও পাননি জালের নাগাল।

তবে ম্যাচের ২৯ মিনিটে অ্যান্টওয়ার্পের লিওর রাফায়েলভ জয়সূচক গোলটি করে দলকে কাঙ্খিত ৩ পয়েন্ট পাইয়ে দেন। এই হারে ‘জে’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে টটেনহ্যাম। ২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে অ্যান্টওয়ার্প অবস্থান নিয়েছে শীর্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com