1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

সবচেয়ে দামি ক্রিকেটারের ঝলক, রাজস্থানকে বিদায় করে দিল কেকেআর

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : সময় মতই জ্বলে উঠলেন এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার। সাড়ে ১৫ কোটি রুপির বিনিময়ে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে নিলাম থেকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এক হিসেবে দেখা গেছে, আইপিএলের প্রতিটি ম্যাচ খেললে, তার ডেলিভারি প্রতি কেকেআরের খরচ হবে সাড়ে ৫ লাখ টাকা করে।

কামিন্সের দাম এত বেশি কেন, সেটা মোক্ষম সময়ে এসেই বুঝিয়ে দিলেন তিনি। আজ লিগ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারলে নিশ্চিত বিদায় কেকেআরের। এমন পরিস্থিতিতে রাজস্থানের সামনে ১৯২ রানের বিশাল লক্ষ্য বেধে দেয়ার পর কামিন্সের গতির তোপে পড়ে ১৩১ রানেই থেমে যায় রাজস্থান রয়্যালস।

কেকেআরের ছুঁড়ে দেয়া ১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩১ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস। ফলে ৬০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে রাজস্থানকে। সে সঙ্গে এবারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই রবিন উথাপ্পার উইকেট হারায় ১৯ রান, ব্যক্তিগত ৬ রানের মাথায়। বেন স্টোকস ১১ বলে করেন ১৮ রান। স্মিথ ৪, স্যামসন ১, বাটলার করেন ২২ বলে সর্বোচ্চ ৩৫ রান। রাহুল তেওয়াতিয়া ২৭ বলে করেন ৩১ রান।

৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন প্যাট কামিন্স। ২টি করে উইকেট নেন শিভাম মাভি, বরুন চক্রবর্তী নেন ২টি করে উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com