1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

হেরেও প্লে-অফে কোহলির বেঙ্গালুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচটি সোমবার খেলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচটি জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরু হারলেও ১৪ পয়েন্ট নিয়ে তারাও নিশ্চিত করেছে প্লে-অফ। চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দরাবাদ আসে সেটা জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার রাত পর্যন্ত।

বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫২ রান তোলে। জবাবে ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি। মূলত দিল্লির জয়ের ভিতটা গড়ে দেন শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানে। দ্বিতীয় উইকেটে তারা দুজন ৮৮ রানের জুটি গড়েন।

তার আগে বেঙ্গালুরুর ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরি আসে দেবদূত পাল্লিকাল ব্যাট থেকে। তিনি ৪১ বলে ৫ চারে ৫০ রান করেন। এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৩৫টি রান। বিরাট কোহলি করেন ২৯। তাতে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায় বেঙ্গালুরু।

বল হাতে দিল্লির এনরিখ নরকিয়া ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন কাগিসু রাবাদা। ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন নরকিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com