1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

মুম্বাইকে উড়িয়ে প্লে-অফে হায়দরাবাদ

  • আপডেট টাইম :: বুধবার, ৪ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে খেলার স্বপ্ন ভেঙে দিলো সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে ১০ উইকেটের দুর্দান্ত জয়ে তৃতীয় হয়ে পরের ধাপ নিশ্চিত করলো তারা।

যে দলগুলোর বিপক্ষে শেষ তিন ম্যাচ হায়দরাবাদ জিতলো, তারা প্রত্যেকে প্লে-অফে। এই সাফল্য ২০১৬ সালের চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসে এগিয়ে রাখবে। আগামী ৬ নভেম্বর আবুধাবিতে এলিমিনেটরে তারা খেলবে টেবিলের চতুর্থ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। আগের দিন প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। এই ম্যাচের বিজয়ী সরাসরি খেলবে ফাইনাল, পরাজিত দল শিরোপার লড়াইয়ে টিকে থাকতে খেলবে এলিমিনেটরে জেতা দলের সঙ্গে।শারজাহতে আগে ব্যাটিংয়ে নামা মুম্বাই মন্থর উইকেটে সুবিধা করতে পারেনি। সন্দীপ শর্মা, জেসন হোল্ডার ও শাহবাজ নাদিমের কাছে উইকেট হারাতে থাকে তারা। চ্যাম্পিয়নদের ৮ উইকেটে ১৪৯ রানে থামায় হায়দরাবাদ। এরপর ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার ফিফটিতে ১৭.১ ওভারে ১৫০ রান করে তারা।

মুম্বাইয়ের নড়বড়ে ব্যাটিং লাইনে শক্ত হাল ধরতে পারেননি কেউ। কিয়েরন পোলার্ড সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া সূর্যকুমার যাদব (৩৬), ইশান কিষান (৩৩) ও কুইন্টন ডি কক (২৫) দুই অঙ্কের ঘরে রান করেন।

হায়দরাবাদের সন্দীপ সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান হোল্ডার ও শাহবাজ।দলকে জেতানোর পথে হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার ৩৫ বলে হাফসেঞ্চুরি করেন। একটি কম বল খেলে পঞ্চাশ ছোঁন ঋদ্ধিমান। ৮৫ রানে অপরাজিত ছিলেন ম্যাচজয়ী বাউন্ডারি হাঁকানো ওয়ার্নার। ৫৮ রানে খেলছিলেন ঋদ্ধিমান। শাহবাজ কম খরুচে থাকায় ম্যাচসেরা হোন। ৪ ওভারে দেন ১৯ রান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com