1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

প্রাথমিকে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেয়া হবে না: মন্ত্রণালয়

  • আপডেট টাইম :: বুধবার, ৪ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সরকারি প্রাথমিক স্কুলগুলোতে সহকারী শিক্ষক পদে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেয়া হবে না। ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে অনশন। এর আগে সভা, সমাবেশ. মিছিল, সরকারের বিভিন্ন মহলে এমনকি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। তারা সবাই ২০১৮ সালের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাশ করে অপেক্ষমান তালিকায় ছিলেন।

অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ দেয়া হবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা একাধিকবার বলা হলেও, ২০১৮ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমানরা নিয়োগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। তাদের যুক্তি, যোগ্যতা থাকার পরও তাদের নিয়োগ না দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির কোনো মানে নেই। কিন্তু তা উপেক্ষা করে এবছর নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, অযথা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে তাদের মধ্য থেকেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যেত। ২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পর্বে উত্তীর্ণ হন ৫৫ হাজার ২৯৫ জন। তাদের মধ্যে ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। তাদের মধ্যে মাত্র সাড়ে তিন হাজার কাজে যোগ দিতে পেরেছেন।

কিন্তু অপেক্ষমান তালিকা থেকে কোনভাবেই নিয়োগ নেবে না সরকার। এটা একাধিকবার গণমাধ্যমের সামনে বলা হয়েছে, বিজ্ঞপ্তি আকারে ঘোষণাও করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমাদের শূন্য পদে নিয়োগ দেয়া হয়েছে।এখানে কোথাও বলা নাই যে তারা প্যানেলভুক্ত বা পোলের।তারা যোগ্য হলে অবশ্যই তাদের নিয়োগ দেয়া হবে। মন্ত্রণালয়ের সাফ কথা, নিয়োগ পাবার একমাত্র মাপকাঠি, যোগ্যতা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ। অন্য কিছু না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com